শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার গায়ক ইন্দ্রনীল সেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার গায়ক ইন্দ্রনীল সেন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেনকে অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজিরা দিতে গেলে জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজার পাস বিক্রি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার বউবাজার থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি হাজির হননি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীসহ একটি সংস্থা ‘মাস আর্ট’-এর মাধ্যমে ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপূজার প্রিভিউ শো ও ভিআইপি পাস বিক্রি করেছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এই প্রক্রিয়ায় কয়েক কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। তদন্তকারীদের নজরে ৫০ থেকে ৬০ কোটি টাকার লেনদেন রয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি ইডিও এই ঘটনার তদন্ত করছে।

গ্রেপ্তারি এড়াতে ইন্দ্রনীল সেন কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন, যা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ খারিজ করে দেয়। পরবর্তীতে তিনি সুপ্রিম কোর্টেও আইনি সুরক্ষা চেয়েছিলেন। বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে যে, আর্থিক তছরূপের ৩০ কোটি রুপি তিনি মমতাকে দিয়েছিলেন বলে ইডির কাছে জানিয়েছেন, তবে এর কোনো প্রমাণ এখনও সামনে আসেনি।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৪১   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #