তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

প্রথম পাতা » জাতীয় » তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২০০ কোটি টাকার বেশি স্থায়ী আমানত (এফডিআর) তারল্যসংকটে থাকা ছয়টি ব্যাংকে আটকা পড়েছে। আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি থাকলেও বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানদণ্ড (আইএফআরএস) অনুযায়ী সম্ভাব্য ক্ষতির জন্য কোনো সংস্থান রাখেনি। জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট ১১ হাজার ১৩৩ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে রাখা আছে। এর মধ্যে পদ্মা ব্যাংকে ১৭৯ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ও ইউনিয়ন ব্যাংকে মোট ১ হাজার ৮২ কোটি টাকার এফডিআর রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এসব ব্যাংক থেকে মূল টাকা ও মুনাফা কোনোটিই ফেরত পাওয়া যাচ্ছে না।

বৈঠকে সংসদীয় কমিটি বন্দরগুলোর আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে। এ সময় চট্টগ্রাম বন্দরের লালদিয়ায় জেটি নির্মাণ প্রকল্পে এক বছরেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নৌবাহিনীর সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের উদ্যোগের বিষয়টিও আলোচনায় আসে। এছাড়া, পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে ৬ হাজার ২৬৫ কোটি টাকা ব্যয়ের পরও চ্যানেলের গভীরতা না বাড়ায় এবং মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্পে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। প্রকল্পগুলোর অনিয়ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণের নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

বাংলাদেশ সময়: ২১:২৩:৫৩   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার
সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত

Law News24.com News Archive

আর্কাইভ