নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন- আসলাম ও শাহ আলম অনিক। রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর জেহাদ হোসেন ৬ আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে মিজানুর রহমান, আসলাম, শাহ আলম অনিককে কারাগারে আটক রাখার আবেদন এবং মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, তিন আসামির পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন এবং অপর তিন আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করি। শুনানি শেষে আদালত তিন আসামির তিনদিনের রিমান্ড এবং অপর তিন আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার মিজানুর রহমান, আসলাম, শাহ আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগের দিন বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিনদিনের রিমান্ড দেয়া হয়।

এ মামলায় গেল বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার তার তিন দিনের রিমান্ড দেয় আদালত। রোববার জামিন পান তিনি।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮:২০:২৩   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ