নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



রাজধানীর পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডা. আ.ক.ম জামাল উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।

গত ১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানি জন্য দিন রাখেন বুধবার।

এসময় আসামি পক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার গ্রেপ্তারি দেখানোর বিরোধিতা করে জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামাল উদ্দীনের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জানান, ঢাকার পল্টন মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান জামাল উদ্দীন। জামিননামা কারাগারে পাঠানোর পর ওই থানার আরেকটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন আসে। আজ তাকে গ্রেপ্তার দেখানো হল।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা ঢাকার গুলিস্তান, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সমবেত হন। ওই সময় পুলিশ সদস্যরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীত পাশে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেন। এ সময় অজ্ঞাতনামা প্রায় ১৪০ থেকে ১৫০ জন বিভিন্ন দিকে পালিয়ে যান। এ ঘটনায় ওইদিনই পল্টন মডেল থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

পুলিশের দাবি, তদন্তে ডা. আ.ক.ম জামাল উদ্দিনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও কর্মকাণ্ড সমর্থন, অপরাধের ষড়যন্ত্র ও প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে “বঙ্গবন্ধু শান্তি-২০২৬” নামে এক পদযাত্রা কর্মসূচি থেকে তাকে আটক করে পুলিশ। পরে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অভিযোগে পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:০২   ১১ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ