চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মারধর ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। একই মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া ওমর, মোর্শেদ ও মো. শাওন নামে তিনজনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম রিমান্ড শেষে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা প্রয়োজন এবং জামিন পেলে সে পলাতক হতে পারে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর সন্ধ্যায় বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় বাদী মো. সোহানের পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন সাইমন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইমন পিস্তল বের করে গুলি করার চেষ্টা করেন এবং পিস্তলের বাট দিয়ে বাদীর মাথায় আঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে বাদীর ভগ্নিপতি মো. মোক্তার হোসেনকেও মারধর করা হয় এবং সাইমন পিস্তল দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ সাইমনসহ অন্যদের আটক করে।

বাংলাদেশ সময়: ২১:০২:৪৭   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

Law News24.com News Archive

আর্কাইভ