শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি ৫ থেকে ১৬ দিন

প্রথম পাতা » জাতীয় » শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি ৫ থেকে ১৬ দিন
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্তরভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানভেদে এই ছুটির মেয়াদ সর্বনিম্ন ৫ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তির পার্থক্যের কারণে ছুটির এই তারতম্য দেখা দিয়েছে।

  • মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়: সরকারি ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিন এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
  • কলেজ ও উচ্চ মাধ্যমিক: দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
  • মাদরাসা: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় তারা নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:০৪   ৮৭ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ