আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজায় ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে এই ছুটির সমন্বয় করতে ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এছাড়া মন্ত্রিসভা প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে পালিত হবে। জরুরি পরিষেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৩২:০৫ ২০ বার পঠিত #ছুটি #জনপ্রশাসন মন্ত্রণালয় #জাতীয় বিপ্লব ও সংহতি দিবস #দুর্গাপূজা #মন্ত্রিসভা