গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার উপত্যকাজুড়ে চালানো পৃথক হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার নামে একজন সাংবাদিক রয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের তালিকায় তিনি ২৬৩তম।

গাজা সিটি থেকে আল-জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর সহিংসতা অব্যাহত রয়েছে। প্রতিদিনই ফিলিস্তিনিরা হতাহত হচ্ছেন এবং মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে আবাসিক ভবনে হামলায় এক নারী এবং দক্ষিণ গাজার একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে কথিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৪৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫,০২৬ জন আহত হয়েছেন। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের আগস্টের বিশ্লেষণ অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০:১৭:১০   ৬ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি

Law News24.com News Archive

আর্কাইভ