ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মমতার প্রতিবাদে আয়ারল্যান্ড ফুটবল দল মাঠে অভিনব সংহতি প্রকাশ করেছে। ম্যাচের শুরুতে বাহুতে কালো ফিতা বেঁধে এবং প্রতিপক্ষের জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে আইরিশ ফুটবলাররা নিজেদের অবস্থান স্পষ্ট করেন। হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের এই ম্যাচে আয়ারল্যান্ড ৩-০ গোলের ব্যবধানে ইসরায়েলকে পরাজিত করেছে। ম্যাচের ১৪ মিনিটে ট্রয় প্যারট, ১৬ মিনিটে অ্যাডাম ইদাহ এবং ২৫ মিনিটে জ্যাক ময়লান গোল করেন। গোল উদযাপনের সময় ময়লান বাহুর কালো ফিতা খুলে তাতে চুমু খেয়ে ফিলিস্তিনিদের প্রতি পুনরায় সংহতি জানান।
বাংলাদেশ সময়: ১৩:০৮:৩১ ১২ বার পঠিত #আয়ারল্যান্ড #ইসরায়েল #উয়েফা নেশনস লিগ #ফিলিস্তিন #ফুটবল #সংহতি