রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



হোয়াইট হাউসের রেড রুমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর শেষ হওয়ার প্রাক্কালে এক চা-আড্ডায় মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। আলোচনার একপর্যায়ে শি জিনপিং যে বিমানে করে যুক্তরাষ্ট্রে এসেছেন, সেটির গতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘এটি খুব দ্রুতগতির বিমান… সবচেয়ে দ্রুতগতির বিমান।’

ট্রাম্পের মন্তব্যের জবাবে শি জিনপিং বিমানের গতির পাশাপাশি এর যাত্রাপথের বিষয়টিও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘এটা এর রুটের কারণে।’ শি জানান, তাদের বিমানটি রাশিয়া, আলাস্কা ও কানাডার ওপর দিয়ে উত্তর দিকের দীর্ঘ রুট অনুসরণ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

উল্লেখ্য, আদালতের এক রায়ের পর আগে নিষিদ্ধ থাকা কয়েকটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের কভারেজে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল, যাদের ধারণ করা ফুটেজেই ট্রাম্পের এই মন্তব্য শোনা যায়।

বাংলাদেশ সময়: ৬:৪৫:১২   ৫ বার পঠিত   #  #  #  #  #  #  #