
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে কাতারপ্রবাসীর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা শুনে তিনি ও তার ছোট ছেলে-মেয়ে কান্নায় ভেঙে পড়েন।
বাংলাদেশ সময়: ১৬:২৩:৩১ ১৫ বার পঠিত