যাত্রাবাড়ীর এলাকায় বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার জামায়াতের ৪৬ নেতাকর্মীকে কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » যাত্রাবাড়ীর এলাকায় বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার জামায়াতের ৪৬ নেতাকর্মীকে কারাগারে
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



 

 ---

 

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার ৪৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মামুন মাতুব্বর। অপরদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাঁধা, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। একপর্যায়ে মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশসহ আহত হন অনেকে।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মো. রাসেদুল ইসলাম আটক ৪৬ জনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, জামায়াত নেতাকর্মীরা ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টা ২০মিনিটে বিক্ষোভ মিছিল বের করে। এরপর যাত্রাবাড়ীর কাজলা পানির পাম্পের সামনে অবস্থান করে দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, বাঁশের লাঠিসহ সজ্জিত হয়ে বিভিন্ন প্রকার সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। একইসঙ্গে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে জনগণের চরম ভোগান্তির সৃষ্টি করে।

পুলিশ বেআইনি জনতাকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করলে তারা পুলিশের ওপর মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। একপর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। অতঃপর জনগণ ও পুলিশের জানমাল রক্ষার্থে দাঙ্গাকারীদের আটক করার জন্য ধাওয়া করলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯:২১:২৭   ৩৮৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ