রাজবাড়ীতে ২১শত পিচ ইয়াবাসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে ২১শত পিচ ইয়াবাসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



 

---

 

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে ৬ লক্ষ ৩০ হাজার টাকার ২১শত পিচ ইয়াবাসহ দুজন কুখ্যাত মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সেই সাথে শুক্রবার (৮সেপ্টেম্বর) গ্রেফতার মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা সহ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হল, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ২নং ওয়ার্ডের মোঃ আমজাদ হোসেন মিয়ার ছেলে মোঃ আসিফ মিয়া ওরফে হাসু(৩২) অপর জন জেলা শহরের সজ্জনকান্দার মোঃ বিল্লাল শেখের ছেলে মোঃ ফারুক শেখ(৩৪)।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় গোপন সংবাদের ভিওিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান খান এর নেতৃত্বে গত বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) একটি চেীকস আভিযানিক দল শহরের বিনোদপুরে অভিযান পরিচালনা করে। ওইসময় বিনোদপুরের আমজাদ হোসেন মিয়ার বসতবাড়িতে হাসু এর বসতঘরের ভেতর থেকে চৌদ্দ শত পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে শহরের সজ্জনকান্দার নিজ বাড়ি থেকে সাত শত পিচ ইয়াবাসহ মোঃ ফারুক শেখকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৭   ২৬১ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ