জয়পুরহাট কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জয়পুরহাট কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
শুক্রবার, ১ মার্চ ২০২৪



---

স্বপন সওদাগর

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে কৃষক নরুল হক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার ( ২৯ ফেব্রয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রাজজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আব্দর রউফ, রহুল আমিন, আলী হোসেন,খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন বাবু হোসেন,মিজানুর রহমান ও সিরাজুল।

মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলা হিচমি গ্রামের কৃষক নুরুল হক শ্রমিকদের নিয়ে মাঠে ধান কাটতে যান। সেখানে জমি নিয়ে বিরোধের জের ধরে আসামীরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করে।

স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথম পর্যায়ে জয়পুরহাট জেলা হাসপাতাল ও পরে বগুড়ার শ্রমিক শজিমেক হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে মহামান্য আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ৭:১৪:৫৭   ৪০২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ