গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩

প্রথম পাতা » অপরাধ » গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬



গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে ৬ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাচারকারীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রুপগঞ্জের পশ্চিম নাউ এলাকার মৃত শহিদুল ইসলাম সুরুজের মেয়ে সিমা ইসলাম (২২) ও মিরপুর ১ নম্বর এলাকার কামরুজ্জামান রনির মেয়ে উর্মি আকতার উষা (১৯)।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, পাচারকারীরা একটি প্রাইভেট কারে টেকনাফ থেকে ইয়াবার চালান কিনে রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৮   ১৩৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাওয়ার চুক্তি হয় ১০ লাখ টাকায়
রাজবাড়ীতে দূর্বৃত্ত‌দের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত
মানিকগঞ্জে সার পাচারকালে সাব-ডিলার আটক, দুই লাখ টাকা জরিমানা
এসআরবির তদন্ত ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তরসহ
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ