বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশনে প্রায় ১ কোটি মানুষের স্বাক্ষর

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশনে প্রায় ১ কোটি মানুষের স্বাক্ষর
বুধবার, ১৫ জুলাই ২০২৬



বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশনে প্রায় ১ কোটি মানুষের স্বাক্ষর

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রাতে মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ সেমিফাইনাল। তবে এই মহাযুদ্ধের আগেই মাঠের বাইরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন এক বিতর্ক। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও রেফারিরা অন্যায্য পক্ষপাতিত্ব করছেন-এমন গুরুতর অভিযোগ এনে টুর্নামেন্ট থেকে লিওনেল মেসির দলকে পুরোপুরি বহিষ্কারের দাবিতে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।

বুধবার (১৫ জুলাই) ‘argentinaout.com’ নামের একটি বিশেষ পোর্টালে চালু হওয়া অনলাইন পিটিশনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইতিমধ্যে ৯০ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। বিশ্ব ফুটবলের ইতিহাসে কোনো দলের বিরুদ্ধে এমন গণস্বাক্ষরের ঘটনাকে অন্যতম এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মূলত শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের নাটকীয় জয়ের পর এই বিতর্কের সূত্রপাত ঘটে। সেই ম্যাচে মিশরের একটি গোল ভিএআর (VAR) রিভিউয়ের মাধ্যমে বাতিল হওয়া এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হলেও রেফারি তা এড়িয়ে যাওয়ায় মিশরীয় শিবির ক্ষোভে ফেটে পড়ে।

ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ তোলেন যে, ফিফা চায় মেসি যেন যেকোনো মূল্যে টুর্নামেন্টে টিকে থাকুক। অনলাইন পিটিশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি এখন দিনের আলোর মতো স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি চরম পক্ষপাতদুষ্ট। বিজয়ী যখন আগে থেকেই নির্ধারিত, তখন বাকি বিশ্বের লড়াই করার কী দরকার? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দিয়ে সবাইকে সমান সুযোগ দেওয়া হোক।’

তবে সেমিফাইনালের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সমস্ত অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, আজকের আধুনিক ফুটবল ও নিখুঁত ভিএআর প্রযুক্তির যুগে মাঠে রেফারিদের পক্ষে কাউকে আলাদা করে সুবিধা দেওয়া বা ম্যাচ প্রভাবিত করা একেবারেই অসম্ভব। ১৯৮৬ সালেও মানুষ আর্জেন্টিনার অন্যায্য সুবিধা পাওয়া নিয়ে কথা বলেছিল, তাই এই ধরনের সমালোচনা আমাদের কাছে নতুন কিছু নয়। বরং মাঠের বাইরের এই আলোচনাগুলো আমার খেলোয়াড়দের মাঠে আরও ভালো করার জন্য বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশ সময়: ২২:২১:৩৩   ১৬০ বার পঠিত  




খেলা’র আরও খবর


৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
বিদায়ের আগে রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হলেন মেসি
মেসির বিদায়বেলায় নেইমারের আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সি ছিল আমার স্বপ্ন ও জীবন: মেসি
২০ কোটি টাকা ব্যয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রাপ্তি মাত্র এক টুকরো তামা
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!

Law News24.com News Archive

আর্কাইভ