পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে

প্রথম পাতা » প্রধান সংবাদ » পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে
রবিবার, ১২ জুলাই ২০২৬



পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে

২০২১ সালের ৪ঠা আগস্ট র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া নিয়ে দীর্ঘ এক বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, চার বছর আগে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল।

একইসঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন- হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরিয়ে দেয়া সম্ভব কি না! শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে পরীমনি এসব কথা লেখেন। র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, সম্প্রতি একটি অনলাইন টক শো-তে তিনি এমন কিছু তথ্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছেন, বনানীতে তার বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র‌্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে

পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতোটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ্ আর আমি ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব নয়। নায়িকার ভাষ্য, যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছেÑ তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্নও তুলেছেন এ অভিনেত্রী। তিনি লেখেন, আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছিÑ তা কি আর কখনো ফিরে পাবো? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?

পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে

বাংলাদেশ সময়: ১:২১:৫৯   ১১০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ