ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে চীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে চীন
শুক্রবার, ১৫ মে ২০২৬



ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল না কেনার অনুরোধ ফিরিয়ে দিয়েছে চীন। বর্তমানে চীন সফরে থাকা ট্রাম্প বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বেইজিং ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে চায়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে নিশ্চিত করেছেন যে, তারা ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। তবে জ্বালানি তেলের বিষয়ে শি জিনপিং স্পষ্ট করে দিয়েছেন যে, তারা ইরান থেকে বর্তমানে বিপুল পরিমাণ তেল কিনছেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে আগ্রহী।

রয়টার্স ও ভর্টেক্সা-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে চীন ইরান থেকে তেল আমদানিতে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে ১৮ লাখ ব্যারেল তেল ইরান থেকে আমদানি করছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চীন তেলের জন্য ইরানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। চীন বছরে প্রায় ৩১ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল ইরান থেকে ক্রয় করে।

সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ২২:০২:৫৬   ১৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
সীমান্তবর্তী গ্রামে কড়াকড়ি, বাসিন্দারা যেন উন্মুক্ত কারাগারে
ভারতের উত্থানে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মার্কিন পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য রুশ দূতের

Law News24.com News Archive

আর্কাইভ