হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণহানি

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণহানি
শুক্রবার, ১৫ মে ২০২৬



হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণহানি

হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ জন। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে ১৫ই মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। এই সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৪ জন শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ই মার্চ থেকে ১৫ই মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। অর্থাৎ এই সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।

বাংলাদেশ সময়: ২১:১৮:৩৬   ১৭৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
এআই ব্যবহারের ক্ষেত্রে যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের

Law News24.com News Archive

আর্কাইভ