৬ চীনাসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » ৬ চীনাসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



৬ চীনাসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে ৬ জন চীনের নাগরিক।

গ্রেপ্তারদের মধ্যে চীনা নাগরিক এম এ জি, ঝাং জিয়াহাও, লিউ জিনজি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু রয়েছেন। এছাড়া বাংলাদেশি নাগরিক কাউসার হোসেন, আব্দুল করিম ও রোকন উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকালে নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার প্রচারণা ও বিকাশ-নগদের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগের রূপায়ণ হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৪ পোর্টের তিনটি, ৮ পোর্টের একটি এবং ২৫৬ পোর্টের একটি জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া পরিচালনা, সাইবার প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট সিম সংগ্রহ করে জিএসএম গেটওয়ে ডিভাইসে ব্যবহার করতেন। এসব সিমের মাধ্যমে অনলাইন জুয়ার টাকা লেনদেন এবং প্রতারণার অর্থ স্থানান্তর করা হতো।

প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, চক্রটি নিজস্ব অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল।

এ ঘটনায় রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪২   ১৬১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ