ফরিদপুরে মা ও শিশুকন্যার মাটিচাপা মরদেহ উদ্ধার

প্রথম পাতা » সারাদেশ » ফরিদপুরে মা ও শিশুকন্যার মাটিচাপা মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



ফরিদপুরে মা ও শিশুকন্যার মাটিচাপা মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি পুকুর পাড়ে মাটিচাপা অবস্থায় এক নারী এবং তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা মাটি খুঁড়ে মরদেহের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারের পর তাদের পরিচয় পাওয়া যায়। নিহত গৃহবধূর নাম জাহেনা আক্তার (৩২) এবং তার আড়াই বছরের শিশু কন্যা সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের পরিবারের সূত্রে জানা যায় গত ৪ মে থেকে শিশুকন্যাসহ ওই নারীর নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে তারা সেখানে গিয়ে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তারা একটি কুকুরকে মাটি খুঁড়ে মরদেহের পা কামড়াতে দেখে। তাৎক্ষণিক বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে জানায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দুটির সন্ধান পায়।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মণ্ডল জানান, ওই এলাকাটি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী হওয়ায় পুলিশের নজরদারি কম থাকার সুবাদে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৭   ১৭০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
রাঙামাটিতে জরাজীর্ণ সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
টঙ্গীতে অপরাধ দমনে তরুণদের নিজস্ব বাহিনী, পুলিশের সঙ্গে সমন্বয় নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোলিং মিলে চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ
কিশোরগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে নারী আটক, গণপিটুনি ও পুলিশের ওপর হামলা
চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা ‘আফসোস, ভালো রেজাল্ট করলেও আমাদের সময় কেউ এমন আয়োজন করেনি’
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
সাক্ষ্য দিতে অনুপস্থিতি, প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি

Law News24.com News Archive

আর্কাইভ