সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার পদত্যাগ

প্রথম পাতা » জাতীয় » সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার পদত্যাগ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার পদত্যাগ

সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা তার পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৩ মে) পারিবারিক কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হন এবং বৃহস্পতিবার (১৪ মে)  থেকে কার্যকরভাবে পদত্যাগ করতে ইচ্ছুক।

তিনি লিখেছেন, ‘সম্মানিত এই পদে কাজ করা আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখা ও রাষ্ট্রের সেবা করার সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

পদত্যাগের কারণ হিসেবে তিনি বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কথা উল্লেখ করেন। তার ভাষ্য, এসব কারণে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল।

পদত্যাগপত্রে অ্যাটর্নি জেনারেল ও সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক সবসময় তার কাছে মূল্যবান হয়ে থাকবে। একই সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৬   ১১৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ