গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা

প্রথম পাতা » অপরাধ » গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা
বুধবার, ১৩ মে ২০২৬



গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা

ফেনী সদর উপজেলায় একটি নির্মাণাধীন নতুন ভবন থেকে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় শর্শদী ইউনিয়নের পশ্চিম জের কাছাড় (চোছনা) গ্রামে ঘরের মেঝেতে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিরিন আক্তার শর্শদীর ইউনিয়নের জের কাছাড় গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিরিন আক্তার তার স্বামীর কেনা জমির পাশে একটি ভাড়া বাসায় সন্তানদের নিয়ে বসবাস করতেন। বর্তমানে ওই জমির ওপর তাদের নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। মঙ্গলবার বিকেল থেকে শিরিন আক্তারকে হঠাৎ খুঁজে না পেয়ে তার সন্তানেরা আশপাশে সন্ধান শুরু করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা পাশের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে স্তূপ করে রাখা বালু দেখে সন্দেহ করেন। পরে সেই বালু সরাতেই বালুর নিচে তার মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় সন্তান জড়িত থাকতে পারে। তারা দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে নির্মাণশ্রমিক সাইফুল পলাতক রয়েছেন।

নিহতের ছেলে রাজু জানান, মঙ্গলবার বিকেলে তার মাকে বাসায় না পেয়ে তাদের নতুন নির্মাণাধীন বাড়িতে খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সাইফুল শ্রমিক কাজ করছে, তাকে তার মায়ের বিষয় জানতে চাওয়া হলে সে দেখেননি বলে জানান। পরে স্থানীয়দের দেওয়া তথ্য মতে তার মায়ের মরদেহ বালুর নিচে দেখতে পান।

ফেনী মডেল থানা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ৯:৫১:৩৬   ২৭৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর

Law News24.com News Archive

আর্কাইভ