ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাস দাবিতে সড়ক অবরোধ

প্রথম পাতা » সারাদেশ » ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাস দাবিতে সড়ক অবরোধ
সোমবার, ১১ মে ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। আজ সোমবার (১১মে) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের সামনের নীলগঞ্জ সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

তাদের দাবি মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয় চালুর ২ বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী স্থাপনা করার বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ইউজিসির নিম্নমানের র্যায়কে রয়েছে। সনদ নিয়ে পেশাগত জীবনে ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ সুমন বলেন, “স্থায়ী ক্যাম্পাস আমাদের ন্যায্য দাবি। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস অনুমোদন করে ছাত্রদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বাস্তবায়ন করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আরেক শিক্ষার্থী নওরিন সুলতানা উষা বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিটি দীর্ঘদিনের, এর আগেও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে।  বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির মুখে তড়িঘড়ি করে জমি কিনে সাইনবোর্ড স্থাপন করলেও আদতে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের মাটি আজও স্পর্শ করতে পারেনি।  আমরা টিনশেড ঘর করে হলেও স্থায়ী ক্যাম্পাসে যেতে চাই।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান বলেন, আমরা তিনদিন সময় নিয়েছি। জায়গাতো আমাদের আছেই। ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কথা বলে শিক্ষার্থীদের জানাবো।

প্রতিবেদন লেখার সময় দুপুর সোয়া বারোটা পর্যন্ত ক্লাস বর্জন করে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:০৭   ২৪২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ