এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » সারাদেশ » এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড
রবিবার, ৩ মে ২০২৬



এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে এবি ব্যাংক লিমিটেড-এর জুবিলী রোড শাখা থেকে প্রায় ৪৭ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন ওরফে কুসুমকে ১১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতর বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন (৫৩) সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর এলাকার বাসিন্দা। মামলার আরেক আসামি মোহাম্মদ নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনর পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪২০ ধারায় এক বছর এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় আরও পাঁচ বছর কারাদণ্ড দেন। সাজাগুলো মিলিয়ে মোট ১১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের সময় গিয়াস উদ্দিন পলাতক ছিলেন। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, বৈদেশিক ও স্থানীয় এলসির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের পর সংশ্লিষ্ট পণ্য ব্যাংকের নিয়ন্ত্রণে না রেখে বিক্রি বা সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে ঋণের অর্থও পরিশোধ করা হয়নি।

এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ এবি ব্যাংক লিমিটেড-এর এক কর্মকর্তা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০২১ সালের ৭ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৫   ১১২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ