ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু, বিনামূল্যে আইনজীবী সেবা পাবে সাধারণ মানুষ

প্রথম পাতা » জাতীয় » ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু, বিনামূল্যে আইনজীবী সেবা পাবে সাধারণ মানুষ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু, বিনামূল্যে আইনজীবী সেবা পাবে সাধারণ মানুষ

হয়রানির শিকার হলেও অর্থাভাবে আদালতে যেতে না পারা মানুষের জন্য ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু করেছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ভুক্তভোগীরা এখন থেকে বিনা পয়সায় আইনজীবী সেবা পাবেন এবং এর সব খরচ বহন করবে সরকার। হটলাইনে যোগাযোগ করলেই আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, মামলা করতে গিয়ে মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এই উদ্যোগের মাধ্যমে সেই ভোগান্তি ও ব্যয় কমবে। একই সঙ্গে মিথ্যা মামলার প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে দেওয়া সেবার সমাধান আদালতের সমপর্যায়ের হবে। সরকারের লক্ষ্য আইনগত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি উল্লেখ করে তিনি জানান, মামলার জট কমাতে লিগ্যাল এইড কর্মসূচির আওতায় ছোটখাটো বিরোধ মীমাংসায় মিডিয়েশন ব্যবস্থাও রাখা হয়েছে। এতে আদালতের বাইরে সমাধানের সুযোগ তৈরি হবে।

থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ মামলা গ্রহণ না করলে ভুক্তভোগীরা সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে যেতে পারেন, প্রয়োজনে উচ্চ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প সেবা প্রদান করবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৪   ১০৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ