ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

ডিজিএফআই-এর সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) পূর্ববর্তী চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে গত ২৩ এপ্রিল একই মামলায় তাকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকাল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশে গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার তার পরিবার থেকে তার মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এখনও পর্যন্ত তাকে ২৮ দিন রিমান্ডে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪৯   ১১৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ