বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যদের সুপ্রিম কোর্ট পরিদর্শন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যদের সুপ্রিম কোর্ট পরিদর্শন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যদের সুপ্রিম কোর্ট পরিদর্শন

বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেছেন। ন্যাশনাল ডিফেন্স কোর্সের সদস্যরা প্রশিক্ষণের অংশ হিসেবে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এর মাধ্যমে তারা বিচারিক কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এ বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়া প্রভৃতি দেশের মোট প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০৫ জন কোর্স মেম্বার এবং ৪২ জন ফ্যাকাল্টি মেম্বার অন্তর্ভুক্ত ছিলেন।

অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, কার্যক্রম এবং চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ অভিভাষণ প্রদান করেন।

তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিষয়ে আলোকপাত করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪০:২০   ১২১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ