রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ভোলা জেলার দৌলতখান উপজেলার সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষা২০২৬ কেন্দ্রে পরীক্ষায় নির্বিঘ্নে নকল করতে সাংবাদিকদের হল পরিদর্শনে বাধা।

প্রথম পাতা » সারাদেশ » ভোলা জেলার দৌলতখান উপজেলার সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষা২০২৬ কেন্দ্রে পরীক্ষায় নির্বিঘ্নে নকল করতে সাংবাদিকদের হল পরিদর্শনে বাধা।
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



---

মোঃ লোকমান হোসেন। দৌলতখান (ভোলা) সংবাদ দাতা :- ভোলা জেলার দৌলতখান উপজেলায় সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল করার অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরীক্ষার হল পরিদর্শনে গেলে বাধা দিয়েছেন হল সচিব।

গত ২১ এপ্রিল ২০২৬ সারাদেশে একযোগে পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল পরিদর্শনে গেলে হল সচিব মোঃ সোহেল সাংবাদিক পরিচয় ও কার্ড প্রদর্শন করলে হল পরিদর্শনে বাধা দিয়ে বলেন এবারের পরীক্ষার নীতিমালায় ইউএনও এবং ডিসি মহোদয়ের অনুমতি ছাড়া কাউকে হল পরিদর্শন করার জন্য নিষেধ করা আছে।

এ ব্যাপারে তার কাছে সরকারের কোন নির্দেশনা বা নীতিমালা আছে কি না তা জানতে চাইলে। নীতিমালা আছে বললেও তা তাৎক্ষণিক দেখাতে পারেননি। পরে অনলাইনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা ২০২৬ পরিচালনা সংক্রান্ত নীতিমালা চেক করেও এ সমস্ত নীতিমালা পাওয়া যায়নি বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব নাজমুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এমন নীতিমালা নেই বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৭   ৫৭ বার পঠিত