জামায়াত-শিবিরের বিরুদ্ধাচরণের কারণে ইনুকে আসামি করা হয়েছে, দাবি আইনজীবীর

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » জামায়াত-শিবিরের বিরুদ্ধাচরণের কারণে ইনুকে আসামি করা হয়েছে, দাবি আইনজীবীর
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



জামায়াত-শিবিরের বিরুদ্ধাচরণের কারণে ইনুকে আসামি করা হয়েছে, দাবি আইনজীবীর

জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ দাবি করেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার চতুর্থ দিনের যুক্তি উপস্থাপন করা হয়। এ সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় একমাত্র আসামি ইনু।

এদিন প্রথমেই ২০২৪ সালের ২৭ জুলাই একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ইনুর একটি ভিডিও সাক্ষাৎকার প্রদর্শন করা হয় ট্রাইব্যুনালে। পরে তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, এই ভিডিওতে কোনো বিদ্বেষমূলক কথা বলেননি হাসানুল হক ইনু। আওয়ামী লীগ সরকার বা কাউকে সমর্থন করেও বক্তব্য দেননি। যার যেমন ব্যর্থতা বা ভুল ছিল, তিনি সব তুলে ধরেছেন।

এটা অপরাধ হতে পারে না।

শিক্ষার্থীদের পক্ষে ছিলেন দাবি করে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছিলেন ইনু। যা এই ভিডিওতে স্পষ্টভাবে উঠে এসেছে। কিন্তু তার বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটির (নির্দেশের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।

অথচ এর আওতায় তিনি পড়েন না। কারণ তার বিরুদ্ধে এমন কোনো উপাদান মামলায় দেখাতে পারেনি প্রসিকিউশন। শুধু জামায়াত-শিবিরের বিরুদ্ধাচরণ করার কারণেই তাকে আসামি করা হয়েছে।

এ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যাসহ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উস্কানি, ষড়যন্ত্র, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়নমূলক কৌশলে সমর্থনসহ মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ৪:২১:১১   ৫৭ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি
শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ
চিফ প্রসিকিউটর এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ
হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ

Law News24.com News Archive

আর্কাইভ