দুর্নীতি-অসদাচরণের অভিযোগ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » দুর্নীতি-অসদাচরণের অভিযোগ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

অসদাচরণ, দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পদত্যাগ করা হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (১৩ এপ্রিল) আইন সচিব লিয়াকত আলী মোল্লার দেওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হাসান সংবিধান-এর ৯৬ অনুচ্ছেদ-এর দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

গত ৩১ মার্চ প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন রেজাউল হাসান।

জুলাই গণ-অভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের যে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত শুরু হয়, তাদের অন্যতম ছিলেন বিচারপতি মো. রেজাউল হাসান (এম আর হাসান)। তিনি দীর্ঘদিন কোম্পানি বেঞ্চের দায়িত্বে ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে রায় পাল্টে দেওয়ার মতো গুরুতর অভিযোগ আসে প্রধান বিচারপতির কাছে।

তা ছাড়াও পদের প্রভাব খাটানোরও সুস্পষ্ট অভিযোগ রয়েছে এই বিচারপতির বিরুদ্ধে।

২০২৩ সালের ২ ডিসেম্বর রাজধানীর বনানী ইউ-লুপে ট্রাফিক সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজংকে গাড়িচাপা দেন বিচারপতি রেজাউল হাসানের ছেলে। সে সময় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এসব অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে তদন্ত চলছিল বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ৪:২০:৪০   ১৮৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ