দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব

৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের ঘটনা। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আত্মসাৎকৃত অর্থের অবস্থান, চক্রের অন্যান্য সদস্যদের পরিচয় এবং মামলার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে দাবি করা হয়।

বাদীপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি দেন আর আসামিপক্ষের খোরশেদ আলম ভূইয়া জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মাহিকে দুই দিনের রিমান্ডে রাখার সিদ্ধান্ত দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১ জুন থেকে ফেসবুকের একটি ‘ইনভেস্টর গ্রুপ’ এর মাধ্যমে মাহি চৌধুরীর সঙ্গে ভুক্তভোগী মো. শাকিরুল ইসলাম হিমেলের পরিচয় হয়। মাহি নিজেকে একটি ক্যাটারিং ও অ্যাকসেসরিজ ব্যবসার অংশীদার হিসেবে পরিচয় দিয়ে বিনিয়োগের প্রলোভন দেখান। হিমেল তার কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদে মোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা প্রদান করেন। কিন্তু মাহি লভ্যাংশ বা মূল টাকা ফেরত না দিয়ে আত্মগোপন করেন।

তদন্তে জানা যায়, টাকা ফেরত চাইতে গেলে মাহি ও তার সহযোগীরা ভুক্তভোগীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। মামলায় মাহি চৌধুরী, তার পিতা নাজমুল করিম চৌধুরীসহ তিনজনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২৮ মার্চ ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অর্ণবকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

গণমাধ্যম/আরএইচ/এএইচপি

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৫   ১৬২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ