এবার জুলাই হত্যাচেষ্টা মামলায় আর এস ফাহিম গ্রেফতার

প্রথম পাতা » বিনোদন » এবার জুলাই হত্যাচেষ্টা মামলায় আর এস ফাহিম গ্রেফতার
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



এবার জুলাই হত্যাচেষ্টা মামলায় আর এস ফাহিম গ্রেফতার

‎জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মাসুদ হোসাইন হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

‎গত ২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মমিনুল ইসলাম আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছিল।

‎আবেদনে বলা হয়, এই মামলায় আসামির ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। ‎এমতবস্থায় আসামি আর এস ফাহিম চৌধুরীকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

‎গত ২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরে ৩০ মার্চ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানায় এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

‎মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টার দিকে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ জনতার সঙ্গে বছিলা র‍্যাব কোয়ার্টারের সামনের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুক্ত হন মামলার বাদী মো. মাসুদ হোসাইন। তখন শান্তিপূর্ণ অবস্থানকে নস্যাৎ করতে শেখ হাসিনার নির্দেশে নিরীহ ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায় আসামিরা। বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে মোহাম্মদপুরের বছিলা ব্রিজের ঢাল থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে র‍্যাব অফিস অতিক্রম করার সময় মাসুদসহ অন্যান্য ছাত্রছাত্রী ও সাধারণ জনতার সঙ্গে অবস্থানকালে তাদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ বাহিনীর কিছু অতিউৎসাহী সদস্য নির্বিচারে গুলি চালায়।

অভিযোগে ‎আরও বলা হয়, বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বাদী আহত হয়ে অচেতন হয়ে পড়ে থাকলে উপস্থিত লোকজন বাদীর মোবাইল ফোন থেকে তার মাকে ফোন দিয়ে জানায় যে, তিনি আহত হয়েছেন। পরবর্তীতে বাদীকে চিকিৎসার জন্য শ্যামলীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলাটি দায়ের করেন।

‎

বাংলাদেশ সময়: ১১:২০:৫০   ২২৯ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


ইরাক যুদ্ধের এক দশক পর ক্ষমা চাইলেন মার্কিন সেনা, নির্মিত হলো চলচ্চিত্র
সুপারস্টার থেকে সন্ন্যাসী: বিনোদ খান্নার অবিশ্বাস্য জীবন
বুলিং থেকে অস্কার জয়, ৮০০ কোটির মালিক কেট
শৈশবের অর্থকষ্ট পেরিয়ে ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
লাইভে এসে বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Law News24.com News Archive

আর্কাইভ