সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন, একটির সভাপতি জাপা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন » সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন, একটির সভাপতি জাপা
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



---

দ্বাদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে কমিটিগুলো গঠন করা হয়।

এর মধ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

সংসদ নেতা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। পরে কণ্ঠ ভোটে প্রস্তাব পাস হয়। এর মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। পাশাপাশি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ।

অনুমতি হিসেব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে এ বি তাজুল ইসলামকে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. সাদিক। মহিবুর রহমান মানিককে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এবং গোলাম দস্তগীর গাজীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাজ্জাদুল হাসান এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। পাশাপাশি, শফিকুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, শাহজাহান খানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নূর ই আলম চৌধুরীকে সংসদ কমিটির সভাপতি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪২:২১   ৪৬৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ