বাতিল ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন » বাতিল ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



বাতিল ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত

অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন না। আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নিতে অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে গত ৩০ ডিসেম্বর অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়।

প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়। এই বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল।

ওই বিজ্ঞপ্তি অনুসারে , প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকারের বহন করার কথা ছিল। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৯:৫০   ৪৫১ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ