পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান

প্রথম পাতা » প্রধান সংবাদ » পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান

অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, অবৈধ পলিথিন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান সফল করতে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) সংখ্যা বাড়ানো হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তপন কুমার বলেন, গত ৩ নভেম্বর থেকে দেশব্যাপী ২১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

এই কর্মকর্তা জানান বলেন, পলিথিনের কারণে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এটি নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং মাটির উর্বরতা নষ্ট করছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জনসচেতনতা বাড়ানো ও বিকল্প ব্যাগ ব্যবহারে অভ্যস্ততা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাজারে গেলে সবাইকে নিজের ব্যাগ নিয়ে যেতে হবে। আমরা পলিথিন বন্ধে সফল হতে সবার সহযোগিতা চাই।

এ সময় মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মনিটরিং টিম বাজারের দোকানগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার পর্যবেক্ষণ করে। দোকানিদের পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে প্রচারণাও চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৭:১১   ২৬১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে প্রাণ গেল বৃদ্ধের
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ছিনতাইয়ে বাধা দিলেই গুলি-কোপ
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার

Law News24.com News Archive

আর্কাইভ