কখনও তিনি এসআই ইকবাল, কখনও আরমান সেজে হাতিয়ে নেন টাকা

প্রথম পাতা » অপরাধ » কখনও তিনি এসআই ইকবাল, কখনও আরমান সেজে হাতিয়ে নেন টাকা
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



কখনও তিনি এসআই ইকবাল, কখনও আরমান সেজে হাতিয়ে নেন টাকা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার আশুলিয়ার একটি বাসায় এ অভিযান চালায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড জব্দ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান (গণমাধ্যম) জানান, গত ৭ জানুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আইফোন হারিয়ে ফেলেন এক ব্যক্তি। মোবাইল ফোন উদ্ধারের জন্য তিনি ‘সাইবার ক্রাইম হেল্পলাইন’ নামে একটি ভুয়া ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করেন। ওই আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়। সেখানে যোগাযোগ করলে একজন নিজেকে সিআইডির সাইবার ইউনিটের এসআই ইকবাল হোসেন পরিচয় দিয়ে ফোন উদ্ধারের আশ্বাস দেন। একপর্যায়ে ফোন উদ্ধার বাবদ ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন।

সিআইডির এই কর্মকর্তা জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খিলক্ষেত থানায় ১৬ জানুয়ারি মামলা করেন। এর পরপরই সিআইডির সিপিসি ইউনিট তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, একই কৌশলে প্রতারক চক্র অন্য এক ভুক্তভোগীর কাছ থেকেও ৭২ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে সিআইডির এসআই ইকবাল, এসআই আরমান ইত্যাদি পরিচয় দিয়ে ফেসবুকে হারানো মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। এই মামলা ছাড়াও সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:২৬   ১৫৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ