চিফ প্রসিকিউটর ২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

প্রথম পাতা » দুদক » চিফ প্রসিকিউটর ২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে
বুধবার, ১ এপ্রিল ২০২৬



২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন— ইউসিবিএলের সাবেক পরিচালক অপরূপ চৌধুরী (৬৫) ও তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬)। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় দুই আসামির জামিন আবেদন গ্রহণযোগ্য নয় বলে আদালত মত দেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।

এ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ১১ মার্চ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

দুদক সূত্র জানায়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা হয়েছে।

আগামী ৫ এপ্রিল এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে দুইজন মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২২:৪৪   ২০২ বার পঠিত  




দুদক’র আরও খবর


আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড
টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
বদলি বাণিজ্যে শতকোটি টাকার অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ফয়সালের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ
চিফ প্রসিকিউটর ২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ