চিফ প্রসিকিউটর চাঁদপুরে তিন মামলায় দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো

প্রথম পাতা » প্রধান সংবাদ » চিফ প্রসিকিউটর চাঁদপুরে তিন মামলায় দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো
বুধবার, ১ এপ্রিল ২০২৬



চাঁদপুরে তিন মামলায় দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে চাঁদপুর আদালতে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এর আদালতে ভার্চুয়ালি তাকে হাজির দেখানো হয়। পরে আদালত তিন মামলায় তার শোন অ্যারেস্ট মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, জিআর ৫৭৯, জিআর ৫৭১ ও জিআর ৫৮৫ নম্বর মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। তিনটি মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্টের ঘটনায় চাঁদপুরে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার মামলায় দীপু মনিকে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, তিনি এসব ঘটনায় নির্দেশ ও ইন্ধন দিয়েছেন।

অন্যদিকে ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ভবনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাগুলোতেও তাকে আসামি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা আদালতে উল্লেখ করেন, এসব ঘটনায় অন্যান্য আসামিদের পাশাপাশি দীপু মনির নির্দেশনা ও ভূমিকার অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে আরও জানা যায়, তিন মামলার শুনানিতে দীপু মনির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেও অভিযোগের বিষয়ে বক্তব্য দেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

পরে আদালত তদন্তের স্বার্থে তিন মামলায় তার শোন অ্যারেস্ট মঞ্জুর করেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০:২১:৪২   ৩৭৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ফরিদপুরে গাড়ি পোড়ালে ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার
বরিশালে জিয়াউল আহসানের বাসভবনে বিক্ষুব্ধ জনতার আগুন
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে গোলাম মোর্তোজার মেয়াদ এক বছর বাড়ল
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইয়েমেন-সৌদি সংঘর্ষ ও হরমুজে তেলবাহী জাহাজে আগুন
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
হজযাত্রীদের টিকা দেওয়ার ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ