মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় আমাদের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বাধীনতার যে গৌরব গাঁথা, তা নিয়ে আলোচনা চলবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টার পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, অতীতকে নিয়ে পরে থাকলে একচোখ অন্ধ আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দুইচোখই অন্ধ। ফলে অতীতকে যেমন একবারে ভুলে যাওয়া যাবে না ঠিক একইভাবে খুব বেশিদিন না নিকট অতীতেও আমরা দেখেছি অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে, শহীদ রাষ্ট্রপতির ভূমিকাকে খাটো করা হয়েছে। কিন্তু প্রমাণিত তার ভূমিকা ছিল অনিবার্য। তার একটি লেখায় ফুটে উঠেছে, স্বাধীন বাংলাদেশের জন্য দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল জিয়াউর রহমানের। দৈনিক বাংলায় ১৯৭২ সালের ২৬ মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রোড়পত্রে প্রবন্ধটি লেখা হয় জিয়াউর রহমানের। প্রবন্ধটি প্রকাশের পর কারও কাছে কোনো আপত্তি পাইনি।

তিনি বলেন, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয় জিয়াউর রহমানের একটি প্রবন্ধ ‘একটি জাতির জন্ম’, যে লেখা নিয়ে তৎকালীন সরকার বা কারও কাছ থেকে কোনো আপত্তি আসেনি, কেউ তা নিয়ে বিরোধিতা করেননি।

তিনি বলেন, যদিও শহীদ জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা হয়েছে। তবে যা সত্য, তা সত্যই। অনবদ্য চরিত্র লুকানোর কোনো অবকাশ নেই’, যোগ করেন তারেক রহমান।

তিনি আরও বলেন, আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে। তবে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই সরকার গণতান্ত্রিক সরকার। সবাই ভালো থাকবো, একটি অংশ নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

বাংলাদেশ সময়: ২৩:১২:২৬   ৫০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
ঈদুল আজহায় ট্রেনের টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৩ মে’র
হাইকোর্টের ঐতিহাসিক রায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সম্মেলনে প্রধানমন্ত্রী প্রশাসনকে জনমুখী করে গড়ে তোলার আহ্বান
দুই মহানগরের কমিশনারসহ ৯ ডিআইজি ও ২৯ এসপির রদবদল
পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ই-জুডিসিয়ারিতে বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি
পররাষ্ট্রমন্ত্রী পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা
শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ