স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ (৩০) দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার রফিকুল ইসলাম দুর্জয়ের তিন দিন এবং মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ।

ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দেবনাথ জানান, আসামিদের আদালতে হাজির করার পর তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আংশিক রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ কার্যক্রমে জড়িত ছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, ২৬ মার্চ দুপুরে স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতা-কর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ডও বহন করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৫   ১০৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


চুয়াডাঙ্গায় ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

Law News24.com News Archive

আর্কাইভ