ইরানের দুটি স্টিল কারখানায় ইসরায়েলের হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের দুটি স্টিল কারখানায় ইসরায়েলের হামলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



ইরানের দুটি স্টিল কারখানায় ইসরায়েলের হামলা

ইরানের অন্যতম দুটি বড় স্টিল কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ হামলা চালায় ইসরায়েল।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, আহভাজের কাছের খুজেস্তান স্টিল এবং ইস্ফাহানের মোবারাখে স্টিলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী।

এ দুটি কারখানার আংশিক মালিক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আশঙ্কা করা হচ্ছে, স্টিল কারখানার হামলা ইরানের অর্থনীতিতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্টিল কারখানায় হামলার নির্দেশ দিয়েছেন।

এরআগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তারা ইরানে হামলার তীব্রতা বাড়াবেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৯   ১৫৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ

Law News24.com News Archive

আর্কাইভ