জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ জন আটক

প্রথম পাতা » রাজধানী » জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ জন আটক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ জন আটক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, আজ দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আশুলিয়া জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ঘোষিত দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে  স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তরা হলেন, ময়মনসিংহের রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি সুভাষ (২৮) এবং ঢাকার (৩) তাহমিনা আক্তার (৪০)। তারা ৩ জন আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৮   ২২৯ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


কাকলীতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড, পরিষ্কার না করায় পথচারীদের দুর্ভোগ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজধানীতে কবরের জায়গার তীব্র সংকট: বনানীতে ২৫ বছরের জন্য খরচ সাড়ে ৪ কোটি টাকা
নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রার্থীদের অবস্থান
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাড্ডা এমসিএইচ কার্যালয় ভাঙচুর ও লুটপাট: গ্রেপ্তার ৯
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪,৬৫৬ মামলা
বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ

Law News24.com News Archive

আর্কাইভ