পদ্মায় বাসডুবির মর্মান্তিক ঘটনায় অগণিত প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত।
![]()
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, আজ দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আশুলিয়া জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ঘোষিত দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তরা হলেন, ময়মনসিংহের রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি সুভাষ (২৮) এবং ঢাকার (৩) তাহমিনা আক্তার (৪০)। তারা ৩ জন আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৯:১৮ ১৫ বার পঠিত