মানহানি মামলা জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মানহানি মামলা জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
বুধবার, ২৫ মার্চ ২০২৬



জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

কোতোয়ালি থানার মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) আদালত এ আদেশ দেন।

এর আগে ২১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। এ মামলার অপর আসামি হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার আর যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এর আগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বিচারপতি মানিক বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।’

এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য করেছিলেন। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২০   ১৩৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Law News24.com News Archive

আর্কাইভ