রাজবাড়ীতে “সনাতনী যুবক” সংগঠনের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে “সনাতনী যুবক” সংগঠনের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ  মানব সেবায় “আমরা সনাতনী যুবক” সংগঠনের উদ্যোগে রাজবাড়ীতে  শতাধিক দুস্থ ও  অসহায়  মানুষের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৮মার্চ) মানব সেবায় মানবিক সংগঠন  “আমরা সনাতনী যুবক” এর উদ্যেগে দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ ও  অসহায়  মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহারে খাদ্য সামগ্রী এর মধ্যে ছিল, চিনি আতপ চাউল, তৈল, লবন,চিনি, সেমাই, দুধ, আলু,পেয়াজ।

প্রধান  সমন্বয়ক  বিপ্লব সাহা বলেন, গত ২০২০ সালে এই মানবিক সংগঠনের যাত্রা শুরু। সেই  থেকে আজ অবধি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবায় এই মানবিক সংগঠন কাজ করে যাচ্ছে যা রাজবাড়ী শহরের মানুষ জানে। প্রতিটি ঈদ -পুজাসহ  বিভিন্ন সময় এই সংগঠন মানব সেবায় নিয়োজিত যা বিভিন্ন ভাবে প্রশংসিত হয়েছে।

ওইসময়  উপস্থিত ছিলেন মানবিক এই সংগঠনের প্রধান  সমন্বয়ক  বিপ্লব সাহা।

সমন্ময়কঃ রাজেশ মন্ডল, সুমন দাস,অনিক দাস,রতন দাস, স্বপন দাস, আকাশ হেলা। সদস্যঃ সিনজয় দত্ত, মুগ্ধ কুন্দু,হেমন্ত দাস,মিন্টু-কর্মকার।

বাংলাদেশ সময়: ২২:০৩:৩২   ২৯২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুঁটিতে বাঁধা বাবার পাশে দাঁড়াল মেয়ে, নতুন জীবনের আশায় অনিক
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক
কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে ১,২৯৩ জন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

Law News24.com News Archive

আর্কাইভ