![]()
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ মানব সেবায় “আমরা সনাতনী যুবক” সংগঠনের উদ্যোগে রাজবাড়ীতে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৮মার্চ) মানব সেবায় মানবিক সংগঠন “আমরা সনাতনী যুবক” এর উদ্যেগে দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহারে খাদ্য সামগ্রী এর মধ্যে ছিল, চিনি আতপ চাউল, তৈল, লবন,চিনি, সেমাই, দুধ, আলু,পেয়াজ।
প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, গত ২০২০ সালে এই মানবিক সংগঠনের যাত্রা শুরু। সেই থেকে আজ অবধি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবায় এই মানবিক সংগঠন কাজ করে যাচ্ছে যা রাজবাড়ী শহরের মানুষ জানে। প্রতিটি ঈদ -পুজাসহ বিভিন্ন সময় এই সংগঠন মানব সেবায় নিয়োজিত যা বিভিন্ন ভাবে প্রশংসিত হয়েছে।
ওইসময় উপস্থিত ছিলেন মানবিক এই সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা।
সমন্ময়কঃ রাজেশ মন্ডল, সুমন দাস,অনিক দাস,রতন দাস, স্বপন দাস, আকাশ হেলা। সদস্যঃ সিনজয় দত্ত, মুগ্ধ কুন্দু,হেমন্ত দাস,মিন্টু-কর্মকার।
বাংলাদেশ সময়: ২২:০৩:৩২ ৭৩ বার পঠিত