ইরানের খোররামশাহর তাণ্ডবে ৩ ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের খোররামশাহর তাণ্ডবে ৩ ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস
বুধবার, ১৮ মার্চ ২০২৬



ইরানের খোররামশাহর তাণ্ডবে ৩ ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডা. আলী লারিজানিকে হত্যা করেছে গণহত্যাকারী ইসরাইল। এর প্রতিশোধ নেওয়ার জন্য অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। তেল আবিবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক ও সরকারি স্থাপনায় এসব হামলা চালায় বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এতে ব্যবহার করা হয় খোররামশাহ-৪ এবং কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল। শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরাইলের বিভিন্ন শহরে, বিশেষ করে গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ইসরাইলি যুদ্ধবিমান রাখা ছিল।

ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনটি বেসরকারি বিমান ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েক দিনে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার (১৮ মার্চ) ইরান জানায়, বেন গুরিয়ান বিমানবন্দরে ইসরাইলি সামরিক বাহিনীর রিফুয়েলিং জেটে ড্রোন হামলা জালিয়েছে আইআরজিসি।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা অধিকৃত অঞ্চলে জায়নবাদী শাসকের জ্বালানি সরবরাহকারী জেটে ড্রোন হামলা চালিয়েছে।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত জায়নবাদী শাসকের কৌশলগত রিফুয়েলিং বিমানগুলোকে লক্ষ্য করে একঝাঁক ড্রোন হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনী আরও অঙ্গীকার করেছে, ইরানি শহীদদের রক্তের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন ও ইসরাইলি শাসকগোষ্ঠী ইরানের বিরুদ্ধে উস্কানিহীন ও ব্যাপক সামরিক হামলা শুরু করে।

এ আগ্রাসনে ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ আছড়ে ফেলে পাল্টা প্রতিশোধমূলক অপারেশন পরিচালনা করছে।

সূত্র: আলজাজিরা ও প্রেস টিভি।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৭   ১৪১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ

Law News24.com News Archive

আর্কাইভ