মোবাইল চুরির মামলায় নারী ক্রিকেটারের স্বামী রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মোবাইল চুরির মামলায় নারী ক্রিকেটারের স্বামী রিমান্ডে
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



---

জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইল চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ দুই আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি হলেন, আব্দুর রহিম মিলন। এর মধ্যে আসামি আযানের তিন এবং মিলনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মশিউল আলম ভূঁইয়া আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় আসামি মিলনের পক্ষে তার আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আসামি আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

আদালতে শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বাসা থেকে দুটি আইফোন ও ওয়ারড্রবের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে গত ২৯ জানুয়ারি ক্রিকেটার স্বর্ণা আক্তার মামলা দায়ের করেন।

এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরি যাওয়া মোবাইলের ক্রেতা মিলনকেও।

মামলায় স্বর্ণা আক্তার অভিযোগ করেন, ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আযানকে বাসায় রেখে তিন রুমমেটসহ রাজধানীর তেজকুনিপাড়ায় খেলাঘর মাঠে অনুশীলন করতে যাই। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে আমাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়? আমি বলি, আমার ব্যাগে। এরপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের কিছুক্ষণ ছবি উঠিয়ে বেলা ১২টার দিকে মাঠ থেকে চলে যান। অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পাই। মাঠের অনুশীলন শেষে বেলা সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি, ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই, রুমের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

বাংলাদেশ সময়: ১২:০০:৪৬   ২৯৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


শেখ রেহানার স্বামী ড. শফিকের আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিয়ের প্রলোভনে নারী সার্জেন্টকে ধর্ষণ, ভূমি ব্যবসায়ী রিমান্ডে
সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
বুড়িগঙ্গায় নৌকায় তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ্জীবন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Law News24.com News Archive

আর্কাইভ