জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ

প্রথম পাতা » রাজধানী » জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



জামিন হলেই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৬ মার্চ) আইন ও সালিসকেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান এ নোটিশ পাঠান।

নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি ‘বিশেষ নির্দেশনা’ জারি করেন। সেখানে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে শক্তিশালী করা, সংগঠিত করা বা মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) হবে। তবে যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এই নির্দেশনা রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:১৪:০০   ১৪২ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
সভায় এবি পার্টির নেতারা সভায় এবি পার্টির নেতারা সাইবার অপরাধ যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয়
বংশালে প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ীকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিলেন পুলিশ
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে সরকার: গোলাম পরওয়ার
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা উঠল
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে মালামাল ক্রোক ও মামলার হুঁশিয়ারি ডিএসসিসির
মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

Law News24.com News Archive

আর্কাইভ